সর্বশেষ
||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ||নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন||রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু||তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত||চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর||ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক||ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যানার জব্দ, গ্রেপ্তার ১: দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় পুলিশি অভিযান

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতি ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ডিগ্রি কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আলতাব হোসেন (৫২) নামে একজনকে আটক করা হয়। তিনি দৌলতপুর সদর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলের আয়োজনের পরিকল্পনা করেছিলেন। মিছিলের প্রস্তুতির সময় ঘটনাস্থলে কয়েক ডজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।

অভিযানকালে ঘটনাস্থল থেকে আওয়ামী যুবলীগের নামে লেখা একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারটিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন দাবিতে কর্মসূচির আহ্বান সংবলিত লেখা ছিল।

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমবেত ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম পরিচালনা বা সমর্থনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১০

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১১

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১২

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৩

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

‎নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার ও উদ্ধার ৪ তরুণী

১৫

বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত

১৬

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

১৭

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

১৮

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

১৯

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী

২০