
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য— “Changing the Narrative on Suicide”, যার বাংলা ভাবার্থ “আত্মহত্যা সম্পর্কে প্রচলিত ধারণা ও কথন পরিবর্তন”।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে মাইন্ডসেট সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সেলিং সেন্টার (একটি মানসিক স্বাস্থ্য সহায়তা কেন্দ্র)-এর উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানান, আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি এবং সংকটে থাকা ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য।
কার্যক্রমে উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে রয়েছেন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার, আদাবর-মোহাম্মদপুরের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাহমুদুর রহমান এবং একই প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও পরিচালক জিয়ানুর কবির।
দিবসটি উপলক্ষে আয়োজিত কার্যক্রমে আত্মহত্যা বিষয়ে প্রচলিত নেতিবাচক ধারণা পরিবর্তন এবং মানসিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
মন্তব্য করুন