মোঃ মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস

ব্রাজিল বাড়ি । ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপের উন্মাদনায় এক ব্রাজিল সমর্থক নিজের বাড়িকে ব্রাজিলের জাতীয় পতাকার আদলে রাঙিয়ে উপজেলায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। ব্যতিক্রমধর্মী এ দৃশ্যের দেখা মিলেছে উপজেলার রামগঞ্জ পৌরসভার দক্ষিণ আঙ্গারপাড়া এলাকার বড় দাস বাড়ীর শিক্ষক শিমুল কান্তি দাসের বাড়ীতে। তিনি পেশায় একজন শিক্ষক এবং ব্রাজিল সমর্থক তাই নিজের বসতবাড়িকে ব্রাজিলের জাতীয় পতাকার আদলে রাঙিয়েছেন।

শিমুল কান্তি দাস দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ফুটবলের প্রতি ভালোবাসা, বিশেষ করে ব্রাজিল দলের প্রতি গভীর আবেগ থেকেই তিনি তার বাড়িটিকে সবুজ-হলুদ রঙে সাজিয়েছেন বলে জানান তিনি।

উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাড়িটি ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ এসে এই ‘ব্রাজিল বাড়ি’ দেখছেন এবং ছবি তুলছেন।

স্থানীয়দের মতে, এটি শুধু ফুটবল প্রেমের বহিঃপ্রকাশই নয়, বরং এক সৃজনশীল উদ্যোগ, যা রামগঞ্জে নতুন আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০