
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের আজিজ ভবনে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইনের সভাপতিত্বে এবং মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাবেশ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। সমাবেশকে কেন্দ্র করে একটি প্রকাশনা বের করার সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন সংস্থাটির সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু নাসের খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক শিপন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, আইন সম্পাদক ওয়াহিদুন নবী এবং সাংস্কৃতিক সম্পাদক কাজী মোর্শেদ মুন্না।
এছাড়াও সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল কবির, নয়ন আলী, সোহানুর রহমান, তানভির রায়হান, সুলতান আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন