মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর পাওয়া গেলো আসাদুলের মরদেহ

Share this news with

বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মো. আসাদুল (১৬)-এর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দক্ষিণ পাশে প্লাস্টিক কুড়াতে যাওয়া এক জেলে একটি মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে অবহিত করেন। খবরটি দ্রুত স্থানীয় সাংবাদিকদের কাছেও পৌঁছে যায়।

সংবাদ পেয়ে নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুও উপস্থিত ছিলেন।

পরে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল এর নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটির সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসাদুল। এরপর থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এর ডুবুরি ও জেলেদের সমন্বয়ে স্থানীয় প্রশাসন টানা অনুসন্ধান চালানো হয়। অবশেষে নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ আজ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০