আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২৬ জুন ২০২৬, ২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ববি কর্মকর্তার ভুয়া পিএইচডির সংবাদ প্রকাশের পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন  

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুরের ভুয়া পিএইচডি নিয়ে সংবাদ প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে সুব্রত কুমারের পিএইচডি যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট সুপারিশসহ যথাশীঘ্রই রেজিস্ট্রার দপ্তরে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক অফিস আদেশে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল কায়েস এবং সদস্য-সচিব পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক মো. মশিউর রহমান।

অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালকের দপ্তরের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পরিচালক, সুব্রত কুমার নথিভুক্তির জন্য কোনোরূপ আবেদন, কাগজপত্র, পিএইচ,ডি সনদপত্র দাখিলের বিষয়টি তোয়াক্কা না করে অর্থ ও হিসাব দপ্তরে বোর্ড এবং নামফলকে পিএইচ.ডি ডিগ্রি লিপিবদ্ধ করেছেন যা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তার পিএইচ.ডি ডিগ্রি বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আদেশটিতে তদন্ত কমিটিকে তিনটি নির্দেশনা দেয়া হয়েছে—

ক) সংশ্লিষ্ট তদন্ত কমিটি তার পিএইচ.ডি ডিগ্রির অনুমতি, বেতন-ভাতাদিসহ যাবতীয় তথ্যাদি যাচাই-বাছাই করবেন।
খ) সংশ্লিষ্ট কমিটি তার চাকুরির আবেদনকালে দাখিলকৃত আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্র যাচাই-বাছাই করবেন।
গ) সংশ্লিষ্ট কমিটি সুনির্দিষ্ট সুপারিশসহ যথাশীঘ্র তদন্ত প্রতিবেদন রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয় বরাবর দাখিল করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ জুন) বিভিন্ন পত্রিকায় সুব্রত কুমার বাহাদুরের ভুয়া পিএইচডির ব্যবহার নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, সুব্রত কুমার বাহাদুর পিএইচডি ডিগ্রি অর্জনের কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা না দিয়েই তার দপ্তরের অনারবোর্ড ও নাম ফলকে পিএইচডি ডিগ্রি ব্যবহার করছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০