সর্বশেষ
||জাবিতে বান্ধবী নিয়ে গেস্টরুমে, অন্য শিক্ষার্থীদের বের করার অভিযোগ||রাঙ্গামাটিতে মানববন্ধন-স্মারকলিপি: দীপেন দেওয়ানকে ফের মন্ত্রী করার আহ্বান||জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ||চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’||রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত||শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ||শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি||এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ||খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার||শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ববিতে সম্পন্ন হলো “Science for Tomorrow: BUSC Science Connect 2026”

Share this news with

জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞানভিত্তিক আয়োজন “Science for Tomorrow: BUSC Science Connect 2026”।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব (BUSC) আয়োজিত এ উৎসবমুখর বিজ্ঞান মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

এছাড়া বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ড. মো. খোরশেদ আলম, বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায় এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সফল করতে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নিতুন পাল ও সাধারণ সম্পাদক মো. আবু নছর ত্বোহা। ক্লাবের অন্যান্য সদস্যরাও আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “বিজ্ঞানই আধুনিক সভ্যতার অগ্রগতির মূল চালিকাশক্তি। জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও টেকসই সমাজ গঠনে তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদী চিন্তাচেতনা এবং গবেষণার আগ্রহ সৃষ্টি অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গবেষণার প্রতি আগ্রহ তাকে আশাবাদী করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নিতুন পাল বলেন, “বিজ্ঞানই ভবিষ্যৎ উন্নয়নের প্রধান ভিত্তি। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের জন্য জ্ঞান ও গবেষণা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হয়েছে।”

সাধারণ সম্পাদক মো. আবু নছর ত্বোহা বলেন, “তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার আগ্রহ বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে বৃহত্তর বরিশালের প্রতিটি জেলায় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী বিজ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসাহের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় “Science for Tomorrow: BUSC Science Connect 2026”।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে বান্ধবী নিয়ে গেস্টরুমে, অন্য শিক্ষার্থীদের বের করার অভিযোগ

রাঙ্গামাটিতে মানববন্ধন-স্মারকলিপি: দীপেন দেওয়ানকে ফের মন্ত্রী করার আহ্বান

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ

খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার

শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

১০

দুধকুমারের ভাঙনে হুমকিতে পাইকডাঙ্গা, চরের মানুষের আলাদা মন্ত্রণালয়ের দাবি

১১

​লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ধ্বংস

১২

জাবির শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের নবীন বরণে শিক্ষার্থীদের চারাগাছ উপহার

১৩

মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের বিভিন্ন মেয়াদে  দণ্ড

১৪

“কৃষক বাঁচলেই দেশ বাঁচবে”—লালমনিরহাটে পার্টনার কংগ্রেসে ত্রাণমন্ত্রী দুলু

১৫

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক এমটিডিপি ৬.০ সেশন অনুষ্ঠিত

১৬

লালমনিরহাটে ছাত্রদলের বহিষ্কৃত নেতা বুলবুল ডাকাতি অপহরন সহ ১১ মামলায় গ্রেফতার

১৭

FEB-JU-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৮

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ

১৯

লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

২০