সর্বশেষ
||মৌলভীবাজার বিএনপি’র নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়||রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ||নওগাঁর মান্দায় ২৫ লিটার চোলাই মদসহ আটক ১||গ্রিড বিপর্যয় ও তীব্র লোডশেডিংয়ে অচল সাতক্ষীরা সদর: শহর থেকে গ্রামে ত্রাহি অবস্থা||নন্দিনীকে গলাটিপে হত্যা, বস্তায় ভরে মাটিচাপা— স্বীকারোক্তিতে বিধান||চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন||পাঁচলাইশে দুর্ধর্ষ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার: গলিত স্বর্ণ, নগদ টাকাসহ বিপুল মালামাল উদ্ধার||চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর||নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা||খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত

বগুড়ার শেরপুরে চমক দেখাবেন ভিপি মিন্টু!

Share this news with

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই সরগরম রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, হিসাব-নিকাশ ও জনমত যাচাই। এরই মধ্যে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ মো. রফিকুল ইসলাম মিন্টু, যিনি এলাকায় “ভিপি মিন্টু” নামেই অধিক পরিচিত।

বর্তমানে তিনি শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তবে তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তি গড়ে ওঠে ছাত্ররাজনীতি থেকে। শেরপুর কলেজ ছাত্র সংসদের সর্বপ্রথম নির্বাচিত ভিপি মিন্টু উত্তরবঙ্গের ছাত্ররাজনীতির গৌরবময় ইতিহাস। দীর্ঘ রাজনৈতিক পথচলায় আন্দোলন, ত্যাগ-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে স্থানীয় রাজনীতিতে তিনি একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তার সম্ভাব্য প্রার্থিতার আলোচনা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। শহরের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই “প্রিয় নেতাকে মেয়র হিসেবে দেখতে চাই” – এমন স্লোগান সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরের দেওয়াল। অনেক স্থানে “জনগণের নেতা”, “জনবান্ধব মেয়র” কিংবা “পরিবর্তনের প্রতীক” – এমন নানা স্লোগানও চোখে পড়ছে। রাজনৈতিক সচেতন মহল বলছে, এসব প্রচারণাও ইঙ্গিত দিচ্ছে আসন্ন নির্বাচনে বড় ধরনের চমক দেখা যেতে পারে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকার কারণে দলীয় তৃণমূলে মিন্টুর প্রতি আস্থার জায়গা তৈরি হয়েছে। পাশাপাশি তরুণ ভোটারদের মধ্যেও তার একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলে মনে করা হচ্ছে। সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাকে নিয়মিত অংশ নিতে দেখা যায়।

একজন স্থানীয় রাজনৈতিক কর্মী বলেন, “মিন্টু ভাই সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। রাজনৈতিক কর্মসূচির বাইরেও মানুষের প্রয়োজনে তাকে সবসময় পাওয়া যায়।”

পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে— নাগরিক সেবা, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্ন নগর গঠন এবং যুবকদের কর্মসংস্থান – এসব বিষয়ই এখন ভোটারদের প্রধান প্রত্যাশা। অনেকেই মনে করছেন, স্থানীয় বাস্তবতা সম্পর্কে ধারণা ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ একজন প্রার্থীকে নির্বাচনে বাড়তি সুবিধা এনে দিতে পারে। উল্লেখ্য, ভিপি রফিকুল ইসলাম মিন্টু একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিপি মিন্টু শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে নামলে শেরপুর পৌরসভা নির্বাচন আরও জমজমাট হয়ে উঠবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় পর্যায়ে পরিচিতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “বর্তমান রাজনীতিতে শুধু দলীয় পরিচয় নয়, ব্যক্তিগত গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গায় মিন্টু নিজেকে আলোচনায় রাখতে সক্ষম হয়েছেন।”

সমর্থকদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে কাজ করে আসছেন। সেই কারণেই অনেকের কাছে তিনি আসন্ন পৌর নির্বাচনের “চমক” হিসেবে বিবেচিত হচ্ছেন।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সীমা ও দলীয় প্রার্থী ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীদের ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই। বিভিন্ন মহলের ধারণা, শেষ পর্যন্ত কারা নির্বাচনী মাঠে থাকছেন এবং কী ধরনের কৌশল নেওয়া হচ্ছে, তার ওপরই অনেকাংশে নির্ভর করবে শেরপুর পৌরসভার নির্বাচনী সমীকরণ।

সব মিলিয়ে বগুড়ার শেরপুরে নির্বাচনী আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘুরেফিরে আসছে – ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার বিএনপি’র নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ

নওগাঁর মান্দায় ২৫ লিটার চোলাই মদসহ আটক ১

গ্রিড বিপর্যয় ও তীব্র লোডশেডিংয়ে অচল সাতক্ষীরা সদর: শহর থেকে গ্রামে ত্রাহি অবস্থা

নন্দিনীকে গলাটিপে হত্যা, বস্তায় ভরে মাটিচাপা— স্বীকারোক্তিতে বিধান

চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

পাঁচলাইশে দুর্ধর্ষ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার: গলিত স্বর্ণ, নগদ টাকাসহ বিপুল মালামাল উদ্ধার

চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর

নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা

খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত

১০

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

১১

উচ্ছেদ অভিযানের পরও থামছে না প্যারাবন নিধন, সংকটে মহেশখালীর উপকূলীয় পরিবেশ

১২

এলডিসি গ্রাজুয়েশন ২০২৬ : নতুন অর্থনৈতিক বাস্তবতার জন্য কি প্রস্তুত বাংলাদেশ?

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৪

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৫

জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

১৬

সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১৭

পুকুর আছে, পানি নেই—ধুনট উপজেলা পরিষদের জলাশয় নিয়ে নেই কোনো উদ্যোগ

১৮

রাবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১৯

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

২০