সর্বশেষ
||বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু||হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া||সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!||বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা||প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন||‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ||আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩||জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী||ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু||টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) উপজেলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার ধুনটে পৃথক মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

—গ্রেফতারকৃত যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ নাসিম (৩০), তারাকান্দি গ্রামের জেল হোসেনের ছেলে ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিনাহ্ রহমান (৩০) এবং কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) গ্রামের আব্দুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা আশিক হাসান (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেলে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে পরবর্তীতে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুলতান মাহমুদ নাসিম এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলখানি অনুষ্ঠান কেন্দ্রিক হামলার মামলা অন্যদিকে, গত ২৮ মার্চ উপজেলার খোকসাহাটা গ্রামে একটি কুলখানি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে ছাত্রলীগ নেতা জিনাহ্ রহমান এবং তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আশিক হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের বক্তব্য ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থান বজায় রয়েছে।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু

হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া

সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!

বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী

ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

১০

রক্ষণাত্মক পরিকল্পনা, খেলোয়াড় বদল এবং লাল কার্ডের প্রভাবে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার!

১১

বিশ্বকাপ মাতানো তারকারা: সেরা খেলোয়াড় রদ্রি, গোল্ডেন বুট এমবাপ্পের

১২

অতিরিক্ত সময়ে তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৩

বাঁচতে চায় ১০ বছরের সামিয়া

১৪

দৌলতপুরে জ্বালানি তেলের গুজবে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকট নেই বলছে প্রশাসন

১৫

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা

১৬

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু: আদালতে নেওয়ার আগেই বাথরুমে গলায় ফাঁস

১৭

ঋণমুক্ত ৫,৮৯২ কৃষক, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

১৮

নদীপথে স্বাস্থ্যসেবা, দৌলতপুরে নোঙর করল বিশেষায়িত ভাসমান হাসপাতাল

১৯

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

২০