
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল। দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। বনানী গোল চত্বর ও মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে জড়ো হয় নেতাকর্মী। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেন। বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখাসহ দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, রাফি হাসান, জাকিরুল ইসলাম, রাজু আহমেদ, আবু হাসান, সবুজ হোসেন, নাঈম হাসান, জোবায়ের সুলতান, পারভেজ ইসলাম, সাগর আহমেদ, জেলা ছাত্রদল সদস্য রাহী হাসান, ওয়ার্ড ছাত্রদল নেতা ফারহান ইসলাম, তামিম হোসেন, ডিপার্টমেন্ট ইউনিটের নেতা জয় খান, ইমন হাসান, রায়হান, রোজ, আশিক ইসলাম, অভি আহমেদ, অন্তর হাসান, সম্রাট হোসেন, রাতুল ইসলাম, জিসান আহমেদ, পিয়াস, সাফিন হাসান প্রমুখ।
সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন