সর্বশেষ
||রুমায় কোটি টাকার সড়ক কয়েক মাসেই বেহাল||শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা||গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল||মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ||আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ||আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ||টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক||জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়||শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ||বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

বগুড়ায় নবজাতকের গলা কেটে হত্যার অভিযোগ, মা-স্বামী আটক

Share this news with

বগুড়ার সদর উপজেলায় লোকলজ্জার ভয়ে সদ্য জন্ম নেওয়া এক নবজাতককে গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিশুটির মা ও তার বর্তমান স্বামীর বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সন্তান জন্মের পরপরই নবজাতককে ধারালো ব্লেড দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শনিবার দুপুরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকার নিপার বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের ১৫ রমজানে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুর আলমের ছেলে দুলালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিপা।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এমন নির্মম ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি।

পুলিশ জানিয়েছে, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমায় কোটি টাকার সড়ক কয়েক মাসেই বেহাল

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

১০

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

১১

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১২

মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী

১৩

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

১৪

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

১৭

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

১৮

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

১৯

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

২০