সর্বশেষ
||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি||বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ||প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের||দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ||মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন||জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড||প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন||পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া||পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

Share this news with

যে ঝিড়ির স্বচ্ছ পানিতে একসময় গ্রামের মানুষ গোসল, রান্নাবান্না ও গৃহস্থালির কাজ করতেন, সেই ঝিড়ির পানি এখন প্লাস্টিক, ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের সূঁচ, সালাইনের ব্যাগসহ বিভিন্ন মেডিকেল বর্জ্যে দূষিত। দুর্গন্ধ, দূষিত পানি ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্যে নষ্ট হচ্ছে কৃষিজমি। একই সঙ্গে জনস্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

সম্প্রতি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ির আগা ঘোনা পাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ের ঢাল বেয়ে ঝিড়ির পানির সঙ্গে নেমে আসা পৌরসভার বিভিন্ন বর্জ্য বিস্তীর্ণ ধানক্ষেতে ছড়িয়ে রয়েছে। কোথাও প্লাস্টিকের স্তূপ, কোথাও মেডিকেল বর্জ্য, আবার কোথাও মাটির ভেতর থেকে বেরিয়ে আছে ব্যবহৃত সিরিঞ্জ, ভাঙা কাঁচ ও ধারালো বর্জ্য।

স্থানীয়দের অভিযোগ, গত ৬ থেকে ১৩ জুলাই টানা অতিভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার সময় বান্দরবান-রোয়াংছড়ি সড়কের পাশের পৌরসভার অস্থায়ী বর্জ্যস্তুপে জমে থাকা ময়লা এক্সকাভেটর দিয়ে পাশের লেমুঝিড়িতে ফেলে দেওয়া হয়। পরে বন্যার পানিতে সেই বর্জ্য ভেসে নিচের কৃষিজমিতে ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, শুধু এবার নয়, গত কয়েক বছর ধরেই বর্ষাকালে একইভাবে পাহাড়ের ঢালে ফেলা বর্জ্য নিচের কৃষিজমিতে নেমে আসে। তবে এবারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ থেকে ১৫ একর তিন ফসলি কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে।

ভুক্তভোগী কৃষক সুমন বড়ুয়া বলেন, “এখন জমিতে নামাও ঝুঁকিপূর্ণ। চাষ করতে গেলেই মাটির নিচে প্লাস্টিক, ইনজেকশনের সূঁচ, সিরিঞ্জ ও ভাঙা কাঁচ পাওয়া যায়। এসব কারণে জমিতে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”

আরেক কৃষক সুজাতা তঞ্চঙ্গ্যা বলেন, “বর্জ্যের কারণে আমার প্রায় এক একর আড়াই কানি জমিতে নিয়মিত চাষাবাদ ব্যাহত হচ্ছে।” একইভাবে সিত্তি রঞ্জন তঞ্চঙ্গ্যা, আদরময় তঞ্চঙ্গ্যা ও শান্তিময় তঞ্চঙ্গ্যার কৃষিজমিও দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা জানান।

শুধু কৃষিজমিই নয়, দূষণের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ঝিড়ির পানিও।

স্থানীয় বাসিন্দা মোবিনা বেগম বলেন, “আগে এই ঝিড়ির পানিতে গোসল, রান্নাবান্না ও গৃহস্থালির সব কাজ করতাম। এখন পানিতে নামলেই শরীরে চুলকানি শুরু হয়, বড় বড় গুটি ওঠে। এই পানি এখন আর কোনো কাজেই ব্যবহার করা যায় না।”

পৌরসভার বর্জ্যের প্রভাব পড়েছে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানেও।

লেমুঝিড়ি আপন নগর জ্ঞানদর্শন-বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জ্ঞানদ্বীপ ভিক্ষু বলেন, “গত দুই-তিন বছর ধরে বিহারের পাশের পাহাড়ে পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। বর্ষা এলেই সেই বর্জ্য ধানক্ষেতে চলে আসে। দুর্গন্ধে বিহারে ধ্যান, ভাবনা, আহার ও বসবাস কষ্টকর হয়ে পড়েছে।”

এলাকার সচেতন নাগরিকদের অভিযোগ, উন্মুক্ত স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে ওই সড়ক দিয়ে চলাচলও দিন দিন কষ্টকর হয়ে উঠছে। বিশেষ করে মেডিকেল বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখায় আশপাশের কৃষিজমি, ঝিড়ির পানির উৎস, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তাঁরা দ্রুত নিরাপদ স্থানে বর্জ্য অপসারণ, আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পৌরসভার বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দিদারুল হক চৌধুরী বলেন, লেমুঝিড়ির আগা ঘোনা পাড়া পৌরসভার সীমানার বাইরে। যেখানে ধানের জমিতে বর্জ্য পড়েছে, সেটির দায় জেলা প্রশাসনের। প্রয়োজন হলে সরকারি বরাদ্দ এনে বর্জ্য অপসারণ করতে হবে।

তবে কৃষকদের অভিযোগ, গত বর্ষায় পৌরসভার অস্থায়ী বর্জ্যভাগার থেকে এক্সকাভেটর দিয়ে বর্জ্য ধানের জমির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে দিদারুল হক চৌধুরী বলেন, বিষয়টি পৌর প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া হয়েছে। বন্যার সময় কর্মীদের ধানের জমিতে বর্জ্য ফেলতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।

বান্দরবান পৌর প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক বলেন, পৌরসভার বর্জ্যে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জমিতে থাকা বর্জ্য কীভাবে অপসারণ করা যায় এবং ক্ষতিগ্রস্ত কৃষিজমি আবার কীভাবে চাষযোগ্য করা যায়, সে বিষয়ে কাজ চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১০

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১১

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

১২

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৩

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

১৪

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

১৫

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১৬

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

১৭

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

১৯

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

২০