আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করবে ভারত, তালিকায় নেই বাংলাদেশ

Share this news with

প্রথমবারের মতো ভারতের সামরিক বাহিনী বন্ধুত্বপূর্ণ ১১টি প্রতিবেশী দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। তবে এই ১১টি দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম।

গত বুধবার (২৮ এপ্রিল) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা যায়, আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে হবে অনুষ্ঠিত হবে ‘প্রগতি’ নামের বহুজাতিক এই সামরিক মহড়া। এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান— এই ১১টি দেশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর তথ্য (আইএসপিআর) বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর জানিয়েছে, এই মহড়া আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে।

বার্তায় বলা হয়েছে, আসন্ন এ মহড়ার মূল কেন্দ্রবিন্দু হলো বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এ দুই ইস্যু মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির ওপর জোর দেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্র আরও জানিয়েছে, এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য হলো সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০