মো: আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে খড়ের গাদায় মিলল অচেতন স্কুলছাত্রী, হাসপাতালে ভর্তি: ধর্ষণের অভিযোগে মামলা

Share this news with

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২০ জুন (শনিবার) রাতের এই ঘটনায় সোমবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুন সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা-মা কেনাকাটার জন্য স্থানীয় বাজারে যান। এ সময় বাড়িতে ওই ছাত্রী ও তার ছোট দুই ভাই অবস্থান করছিল। রাত ১০টার দিকে বাবা-মা বাড়ি ফিরে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ি থেকে মাত্র ৩০ গজ দূরে রাস্তার পাশে একটি খড়ের গাদার ওপর মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

উদ্ধারের পর রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি তার মেয়েকে অপহরণ ও ধর্ষণের পর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে। মেয়ের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসায় ব্যস্ত থাকার কারণেই থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০