তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

ছবি—নদীর পাড়ে পড়ে আছে নিহত রিপনের লাশ।

Share this news with

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকায় নদীর পাড় থেকে রিপন নামের এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ৯ই মার্চ রাত ১২টার দিকে বিন্দারানী দীঘিরপাড় এলাকা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন যুবক রিপন। কিন্তু এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবার ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার একদিন পর, মঙ্গলবার (১০ মার্চ) রাতে কুলাউড়ার কটারকোনা এলাকার নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সেটি নিখোঁজ যুবক রিপনের বলে শনাক্ত করা হয়।

প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, রিপনকে হত্যা করে রাতের আঁধারে লাশ নদীর পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই রহস্যজনক মৃত্যুর পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

এদিকে, নিখোঁজ যুবক রিপনের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম এবং পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

১

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

২

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৩

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

৪

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৫

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৬

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৭

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৮

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৯

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১০

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১১

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৩

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১৪

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৫

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৬

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৮

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৯

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২০