এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ

Share this news with

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে। ৯টি ওয়ার্ডের নাগরিকদের জরুরি চিকিৎসায় পরিবহন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। ব্যক্তিগত অর্থায়নে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।

শনিবার (৭ নভেম্বর) পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। পৌরসভার নাগরিকরা জরুরি মুহুর্তে কল করলেই বাড়ির দরজায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও রোগীর পরিবহন সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছেন সংসদ সদস্য।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, থানার ওসি তারিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল।

দিবস উপলক্ষে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোশারফ হোসেন এমপি। তিনি ফুরফুরা ছিলছিলার মহাসম্মেলন, হালকায়ে জিকির ও দোয়া মাহফিল উদযাপন উপলক্ষে উপজেলার আলপুনিয়া দরবারে মোজাদ্দেদীয়া (ফুরফুরা শরীফ) আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না: তথ্য কমিশনার

১

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

২

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান বেরোবি উপাচার্যের

৩

নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ

৪

ধুনটে খাবারের দামে নাভিশ্বাস পোলট্রি খামারিদের, লোকসানে বন্ধ হওয়ার উপক্রম খামার

৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নানা আয়োজনে রাজপথে বগুড়া জেলা ছাত্রদল

৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাসের শ্রদ্ধা নিবেদন

৯

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

১০

বেরোবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

১২

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার, রুবেলের বিরুদ্ধে ১১ মামলা

১৩

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী

১৪

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

১৫

বগুড়ায় রোলার স্পোর্টস একাডেমির স্কেটিং চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রস্তুতি

১৬

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের নোংরা ময়লার স্তূপ হবে ফুলের বাগান: বিডি ক্লিনের তরুণদের প্রশংসনীয় উদ্যোগ

১৭

গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৮

বেরোবিতে স্কোপাস ও কিউ১ প্রকাশনায় ৩৮ শিক্ষক-শিক্ষার্থীকে স্বীকৃতি

১৯

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

২০