
বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রীসভায় যুক্ত হলেন আরও ছয়জন। শুক্রবার (২১ আগষ্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ পড়ানো হয়।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এর আগে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ নেওয়া চার মন্ত্রী হলেন—আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।
নতুন ছয় সদস্যের শপথের মধ্য দিয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভায় আরও সম্প্রসারণ ঘটল।
মন্তব্য করুন