মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় পুলিশ সুপারের নাম-ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহারকারী প্রতারক গ্রেপ্তার

Share this news with

নওগাঁ জেলা পুলিশ সুপারের নাম, ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার অভিযোগে অন্তর (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অন্তরের পিতার নাম মো. বাবুল হোসেন ও মাতা খাদিজা। তার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার শিশইল (ফেতগ্রাম) এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অভিযুক্ত অন্তর নওগাঁ জেলা পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে। পরে ওই অ্যাকাউন্ট থেকে নিজেকে কখনও পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা, আবার কখনও পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে মান্দা উপজেলার এক ব্যক্তিকে ফোন করে পুলিশ সুপারের কার্যালয় থেকে কথা বলার দাবি করে মামলার ভয় দেখানো হয় এবং তার কাছে অর্থ দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী মান্দা থানাকে অবহিত করেন।

খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় অভিযান চালিয়ে বিকেলে অভিযুক্ত অন্তরকে গ্রেফতার করে মান্দা থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে জেলা পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, পুলিশের নাম, প্রশাসনের কোনো কর্মকর্তার পরিচয় বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির পরিচয় ব্যবহার করে কেউ চাঁদা দাবি করলে কিংবা মামলার ভয় দেখিয়ে টাকা চাইলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। প্রয়োজনে নওগাঁ জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০-১২৪৪৯৮-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০