তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

—ফাইল ছবি

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রাম সংলগ্ন সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদী থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। নিহত মলেজান নেছা প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর বাংলাদেশ অংশে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বিজিবিকে খবর দেয়। পরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দৌলতপুর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহটি মলেজান নেছার বলে শনাক্ত করেন।

নিহতের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত ৮ মার্চ তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্বজনদের ধারণা, মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি কোনো এক সময় নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারেন।

দৌলতপুর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় নিহতের পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০