তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে পূর্বের জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রিফাইতপুর বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে রিফাইতপুর বাজারে সবজি ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও তিনি সবজি বিক্রির জন্য বাজারে যান। এ সময় পূর্বের জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মো. জামু ও তার সহযোগীরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন রফিকুল।

রফিকুল ইসলামের অভিযোগ, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। পরে বাজারে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত রফিকুল ইসলাম বলেন, “জমি-জায়গা নিয়ে তাদের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। বিষয়টি নিয়ে এর আগে মীমাংসাও হয়েছিল। কিন্তু মঙ্গলবার হঠাৎ করে জামু ও তার লোকজন আমার ওপর হামলা চালায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

তবে অভিযুক্ত মো. জামু ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ্যে রিফাইতপুর বাজারে একজন ব্যবসায়ী হামলার শিকার হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

১

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

২

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

৩

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

৪

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

৫

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

৬

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

৭

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

৮

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৯

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

১০

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

১১

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

১২

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

১৩

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

১৪

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১৫

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১৭

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১৮

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৯

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

২০