ঢামেক প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত, ঢামেক মর্গে লাশ

—ফাইল ছবি।

Share this news with

কুমিল্লার দাউদকান্দি থানাধীন গৌরীপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— রিদয় (২৬), পিতা জামাল উদ্দিন, বাসা ডেমরা থানার কোনাপাড়া এলাকার আল আমিন রোড; এবং আসিফ (২৬), বাসা ডেমরা থানার শারলিয়া গ্রামে।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দাউদকান্দির গৌরীপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

২

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

৩

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

৪

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

৫

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

৬

বগুড়ায় রেড ক্রিসেন্ট তহবিল আহরণে সক্ষমতার কর্মশালা

৭

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

৮

আবরারের কবর জিয়ারত শেষে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, লাঞ্ছিত ৩ সাংবাদিক

৯

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

১০

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, ঢামেকে চিকিৎসাধীন

১১

পর্যটকদের শহর বান্দরবানে স্থানীয়দের বিনোদনের সংকট

১২

‎খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কয়েক ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি বক্তৃতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৫

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

১৬

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

১৮

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

১৯

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

২০