ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তহসিলদারদের দ্বন্দ্বে বগুড়ার শেরপুর ভূমি অফিসগুলোর প্রশ্নবিদ্ধ কার্যক্রম প্রকাশ্যে

Share this news with

ভূমি অফিসগুলোর তহসিলদার-নায়েবদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করায় প্রকাশ্যে আসছে অনিয়ম, দুর্নীতি ও প্রশ্নবিদ্ধ কার্যক্রমের ফিরিস্তি।

সরকারিভাবে খাস, অর্পিত ও সেল অব এগ্রিমেন্টের জমির ব্যক্তি পর্যায়ে নামজারি করা যাবে না – বগুড়া জেলা প্রশাসকের এমন নির্দেশ থাকলেও বসে নেই শেরপুর উপজেলার বিভিন্ন ভূমি অফিসের তহসিলদার বা নায়েবরা। তারা অবৈধ সুযোগ-সুবিধার বিনিময়ে এক নম্বর খাস খতিয়ান, সেল অব এগ্রিমেন্ট ও অর্পিত সম্পত্তির ব্যক্তি পর্যায়ে নামজারিতে এগিয়ে আছেন শেরপুর পৌর শহরের তহসিলদার আব্দুস সালাম।

চাকরি জীবনের পুরোটা সময় বিভিন্ন অজুহাতে শেরপুর উপজেলার ১ নম্বর কুসুম্বী ও পৌর ভূমি অফিসের নায়েব হিসেবে দায়িত্ব পালন করায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অতি সম্প্রতি জেলার ধুনট উপজেলা থেকে শেরপুর উপজেলার মির্জাপুর ও ভবানীপুর ভূমি অফিসের তহসিলদার হিসেবে যোগদানের উচ্চবিলাসী স্বপ্ন নিয়ে শেরপুরে আসলেও স্থানীয় প্রশাসনের জটিলতায় ভেস্তে যায় তার সেই স্বপ্ন।

স্বপ্ন ভেস্তে গেলেও বসে নেই বিতর্কিত অনিয়ম-দুর্নীতির বরপুত্রখ্যাত আব্দুস সালাম। বিভিন্ন ফেসবুক, অনলাইন, দৈনিক, সাপ্তাহিক প্রচারমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করার অভিযোগ তার দিকেই।

সম্প্রতি শেরপুর উপজেলার মির্জাপুর ও ভবানীপুরের তহসিলদার সুনামধন্য ও প্রবীণ মো. সাইফুল ইসলাম ও মির্জাপুর ইউনিয়নের নায়েব তহসিলদার স্বপ্না আক্তারের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ফেসবুক ও অনলাইনের কোনো একটি মাধ্যমে কর্মরত ব্যক্তিদের প্রভাবিত করে ফেসবুকে পোস্ট প্রকাশ করা হয় বলে ক্ষুব্ধ সচেতন মানুষ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

২

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

৩

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

৪

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

৫

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

৬

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

৭

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

৮

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৯

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

১০

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

১১

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

১২

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

১৪

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

১৫

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১৬

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১৭

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১৮

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৯

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

২০