আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)
২৩ মে ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝড়ে নৌকাডুবির দুই দিন পর যমুনায় মিলল গৃহবধূর মরদেহ

Share this news with

নিখোঁজ আঙ্গুরি বেগমকে উদ্ধার করলেন স্বজনরা

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ গৃহবধূ আঙ্গুরি বেগমের (৪৭) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার জেলখনা এলাকার যমুনা নদীর মাঝামাঝি স্থান থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আঙ্গুরি বেগম ধুনট উপজেলা-র চুনিয়াপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় যাত্রীবাহী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও আঙ্গুরি বেগম নিখোঁজ হন।

নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার (২২ মে) অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তবে পরিবারের সদস্যরা নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি চালিয়ে যান।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সিরাজগঞ্জের জেলখনা এলাকায় নদীর মাঝখানে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্বজনরা। পরে তারা মরদেহ উদ্ধার করেন।

আরিফ উল্লাহ নিজামী জানান, নিহতের মরদেহ উদ্ধারের খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে পরিবারের জন্য নগদ অর্থ ও শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০