
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ‘জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশ: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ ও ইসলামিক স্কলাররা উপস্থিত রয়েছেন। সভায় জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন প্রণয়ন এবং এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত রয়েছেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, ইসলামিক স্কলার মুফতি লুতফর রহমান ফরায়েজী, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা আশরাফী এবং ইসলামিক স্কলার মুফতি আবু মোহাম্মদ রেজাউল করিম।
সভায় বক্তারা হেবা আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে মতামত প্রদান করেন।
মন্তব্য করুন