এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (সাদা দল)-এর ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসানকে সভাপতি এবং কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম ও বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম।

কোষাধ্যক্ষ পদে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা আক্তার এবং যুগ্ম কোষাধ্যক্ষ পদে এএসভিএম বিভাগের প্রভাষক মো. খালিল হাসান সুমন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এএসভিএম বিভাগের প্রভাষক রুম্মান হোসেন তুহিন, ইএসডি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ বিন কাইজার এবং টিএইচএম বিভাগের প্রভাষক আকাশ দাশ।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বুলু রহমান। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক ড. মো. নুর ইসলাম, টিএইচএম বিভাগের প্রভাষক মো. বকতির উদ্দিন সাদ এবং ফার্মেসি বিভাগের প্রভাষক প্রত্যাশা সিকদার।

প্রচার সম্পাদক পদে রয়েছেন এসিসিই বিভাগের প্রভাষক এস এস ফজলে রাব্বি। যুগ্ম প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক সজল বিশ্বাস ও এএসভিএম বিভাগের প্রভাষক মো. নিয়ামত উল্লাহ।

দপ্তর সম্পাদক পদে রয়েছেন ইএসডি বিভাগের প্রভাষক মো. শরাফত চৌধুরী ও এএসভিএম বিভাগের প্রভাষক ড. ছন্দা বিশ্বাস।

এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক কে. এম. ফেরদৌসুল হক ও শামিম মোল্লা, এফএমবি বিভাগের প্রভাষক মো. রাকিবুল ইসলাম, টিএইচএম বিভাগের প্রভাষক কামরুন মুশসীনা ও মুশফিকা হক, ইএসডি বিভাগের প্রভাষক অনন্যা মুখার্জি ও আফিফা মাকসুরাহ, ফার্মেসি বিভাগের প্রভাষক এইচ. এম. শাদীদ হোসেন নিক্ক এবং সিএসই বিভাগের প্রভাষক নাহিদা ইসলাম।

এবিষয়ে নবনির্বাচিত সভাপতি সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান বলেন, “গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি থেকে সম্প্রতি ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত।”

তিনি আরো বলেন, “জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করছি। ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সুষ্ঠু, শিক্ষাবান্ধব ও গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব। এই দায়িত্ব পালনে নবগঠিত কমিটির সকল সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।”

উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসানকে আহ্বায়ক এবং কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস. এম. আহসানকে (সৌরভ) সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ, সেই মনিরুলকেই ভিসি দপ্তরে দায়িত্ব

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ধুনটে প্রধান শিক্ষিকার দুর্নীতির তদন্তে দুই পক্ষের বিরোধ, ফিরে এলেন শিক্ষা কর্মকর্তা

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের অভিযোগ: দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য প্রত্যাহার

‎বেগমগঞ্জে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরালের, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংবাদ সম্মেলন

১০

কুষ্টিয়ায় ৯ কোটি টাকার আধুনিক কসাইখানা চালু, শরিয়তসম্মত জবাই নিশ্চিতের দাবি

১১

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

১২

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১

১৪

সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে কর্মচারীদের হয়রানি

১৫

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৬

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

উৎসবমুখর পরিবেশে দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

জাবির শহীদ রফিক-জব্বার হলে চালু হলো ‘হেলথ কর্ণার’

২০