এ এম ফাহাদ, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) প্রতিনিধি
২৯ মে ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎গুইমারায় মোটরসাইকেল চালককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ‎

Share this news with

খাগড়াছড়ির গুইমারায় এক বাঙালি মোটরসাইকেল চালক ও তার সহযোগীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

‎অভিযোগে জানা যায়, গুইমারা বাজারের মোটরসাইকেল চালক নুরুল হক (২৩) কে সজল মারমা নামে এক ব্যক্তি ৫০০ টাকার বিনিময়ে রামগড় উপজেলার পাগলাপাড়া এলাকার একটি লিচুবাগান থেকে লিচু আনার জন্য ভাড়া করেন। এসময় নুরুল হক তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮) কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে সেখানে যান।

‎লিচুবাগানে পৌঁছানোর পর বিষয়টি সন্দেহজনক মনে হলে নুরুল হক সজল মারমার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা লিচু নিয়ে গুইমারার উদ্দেশ্যে রওনা হলে পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে ৫-৬ জনের একটি সশস্ত্র দল গাছ ফেলে তাদের পথরোধ করে।

‎ভুক্তভোগীদের অভিযোগ, অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে তাদের দিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সদস্য পরিচয়ে বক্তব্য দিতে বাধ্য করা হয় এবং ভিডিও ধারণ করা হয়। পরে তাদের চোখ বেঁধে বিভিন্ন পাহাড়ি এলাকায় ঘুরিয়ে রাতে রামগড়ের থলিবাড়ি ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি স্থানে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

‎ঘটনার খবর পেয়ে সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

‎ভুক্তভোগী নুরুল হক গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকার শাহজাহানের ছেলে এবং পেশায় মোটরসাইকেল চালক। অপরদিকে নাজমুল ইসলাম একই এলাকার নুর আলমের ছেলে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

‎ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ডাকসুর উদ্যোগে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার স্মারক গ্রন্থ ও নির্বাচিত উপন্যাস উন্মোচন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার ৭ম দিন অনুষ্ঠিত

জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশের দাবিতে ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

১০

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১১

ভাইভার নামে দলীয়করণ মানি না, নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

১৩

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

১৪

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৫

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

১৬

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১৭

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

১৮

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

২০