ঢামেক প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

Share this news with

রাজধানীর খিলগাঁও থানাধীন আমতলা মসজিদ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. সাকিব (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ভুল ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে আহত সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাকিব পেশায় ইলেকট্রিকের কাজ করেন। তিনি খিলগাঁও থানাধীন আমতলা মসজিদ এলাকার হক বেকারির সামনে ২৩৮ নম্বর বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে।

জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে কাজ শেষে আমতলা মসজিদের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাকিব। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল সেখানে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।

একপর্যায়ে হামলাকারীরা বুঝতে পারে, তারা যাকে মারধর করার উদ্দেশ্যে সেখানে এসেছিল সাকিব সেই ব্যক্তি নন। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে তারা চলে যায়।

পরে সাকিবের সহকর্মী ইমন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হামলায় সাকিবের বাম হাতের রগ কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় হামলাকারীদের পরিচয় ও হামলার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশের তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১০

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১১

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১২

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৩

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৪

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৫

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৬

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৭

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৮

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৯

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

২০