সর্বশেষ
||দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার||বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ||জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন||বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার||নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম||চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক
উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিনান্স বিভাগের ২০২০-২০২১ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নূরু নবী দীর্ঘদিন অস্তি ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেছেন। রবিবার (১৪ জুন) বিকাল ৫ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার বন্ধুরা। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নুর নবীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার এক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম শোক প্রকাশ করে লিখেছেন, অত্যন্ত দুঃখের সাঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় বন্ধু নুর নবী আজ বিকাল ৫ টার দিকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে।আমি সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।

জানা যায়, এসএসসি পরীক্ষার পর তার অস্তি ক্যান্সার ধরা পড়ে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাম পা কেটে ফেলতে হয়। তিনি শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগে ভর্তি হন। প্রতিদিন ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাভার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতেন। এভাবে তিনি ৭ টি সেমিস্টার শেষ করেন।

চিকিৎসার এক পর্যায়ে ক্যান্সার তার শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তিনি উচ্চ চিকিৎসার জন্য ভারতের সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা নেন। ডাক্তাররা তাকে উচ্চমূল্যের ওষুধ সেবনের পরামর্শ দেন। কিন্তু তার পরিবারের পক্ষে সেই ব্যায় বহন করা কঠিন হয়ে পড়ে।

তার পরিবারের সদস্যরা জানান, তার চিকিৎসার জন্য জমি, গৃহপালিত প্রাণীসহ সব মূল্যবান সম্পদ বিক্রি করেন। তারপরও তার চিকিৎসার প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব হয় নি।

প্রায় ৭ থেকে ৮ মাস আগে নুর নবীর চিকিৎসার জন্য তার বন্ধুরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেন। শিক্ষক, শিক্ষার্থীদের সহযোগীতায় কিছু অর্থ জোগাড় হলেও তা দিয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসা চালানো সম্ভব হয়নি।

নুর নবীর অকাল মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা নুর নবীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

১০

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

১১

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

১২

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

১৩

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

১৪

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

১৫

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১৬

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১৭

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৮

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৯

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

২০