তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামের পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক হুমকির চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা উল্লেখ করে তাঁদের কপালে দুঃখ আছে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে ঘটনাটি প্রকাশ্যে আসে। ভুক্তভোগীরা হলেন ওই গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনি (৪০)।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিট থেকে রাত ৩টার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা বাচ্চু মালিথার বাড়ির প্রধান ফটকের সামনে একটি লাল রঙের শপিং ব্যাগ রেখে যায়। ভোরে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হয়ে ব্যাগটি দেখতে পান তিনি। পরে ব্যাগ খুলে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি সাদা কাগজের চিরকুট পাওয়া যায়।

চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু জীবনে তুই কী খেয়েছিস, না খেয়েছিস ভালো করে খেয়ে নিস। দশ-বারো দিনের মধ্যে তোর কপালে দুঃখ আছে।’

অন্যদিকে, একই রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে রাত ৩টা ২০ মিনিটের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা মনি ডাক্তারের বাড়ির আঙিনায় চুলার পাশে আরেকটি লাল রঙের শপিং ব্যাগ রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ব্যাগটি দেখতে পেয়ে খুললে এর ভেতরে কাফনের কাপড়, এক প্যাকেট আগরবাতি, একটি গাওয়া সাবান, এক বোতল গোলাপজল ও একটি সাদা কাগজের চিরকুট পাওয়া যায়।

ওই চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই জীবনে আপনি কী খেয়েছেন, না খেয়েছেন, ভালো করে খেয়ে নিয়েন। দশ-বারো দিনের মধ্যে ভালো করে খেয়ে নিয়েন, আপনার কপালে দুঃখ আছে।’

ঘটনার বিষয়ে মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান। কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাননি।

এ ঘটনায় ভুক্তভোগী দুজন দৌলতপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন। মনিরুজ্জামানের জিডি নম্বর ৬৬৩ এবং বাচ্চু মালিথার জিডি নম্বর ৬৬৪। উভয় জিডি ১১ নভেম্বর ২০২৬ তারিখে করা হয়েছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

একই গ্রামের দুটি বাড়িতে প্রায় একই সময়ে একই ধরনের সামগ্রী রেখে যাওয়া এবং চিরকুটে নির্দিষ্ট সময় উল্লেখ করে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর পেছনে কোনো পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এলাকাবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি ভুক্তভোগী দুই ব্যক্তি ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

২

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

৩

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

৪

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

৫

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

৬

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

৭

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৮

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

৯

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

১০

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

১১

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

১৩

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

১৪

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১৫

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১৬

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১৭

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৮

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

১৯

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

২০