মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলাম। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, এই বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ জন শিক্ষার্থীকে ৩০ মাস মেয়াদে প্রতি মাসে ৪ হাজার টাকা করে এ বৃত্তি প্রদান করা হচ্ছে।

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলাম বলেন, “২০১০ সাল থেকে আমরা এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করছি। এ পর্যন্ত প্রায় ১৮ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। বর্তমানে সাড়ে চার হাজার শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে চার হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি দক্ষতা উন্নয়নের জন্য প্রতি মাসে একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়, যাতে তারা ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। আমরা ফলাফলের চেয়ে শিক্ষার্থীর আর্থিক প্রয়োজনকে বেশি গুরুত্ব দিই এবং যাদের প্রকৃত প্রয়োজন, তাদেরই এ যাকাতভিত্তিক বৃত্তি দেওয়ার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “এ পর্যন্ত কুমিল্লা অঞ্চলে ৫০০-এর বেশি শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশের বেশি শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এ বৃত্তির আওতায় রয়েছে।”

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর  হোসেন বলেন, “শিক্ষা মানুষের ক্ষমতায়নের সবচেয়ে কার্যকর মাধ্যম। আপনাদের সকলের এ সুযোগের যথাযথ ব্যবহার করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী  অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, “শিক্ষাখাতে জাকাতের অর্থ বিনিয়োগ মানবসম্পদ উন্নয়ন ও বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  শিক্ষার্থীদের  অবশ্যই সততা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে। সিজেটএমের প্রতি অনুরোধ থাকবে যাতে আগামী বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বৃত্তির সংখ্যা ও পরিধি আরও বাড়ানো হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

২

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৩

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৪

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

৫

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৬

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৭

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৮

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

৯

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১০

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১১

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১২

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৩

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৪

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১৫

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৬

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৭

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৮

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৯

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

২০