তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

ছবিঃ মৌলভীবাজার প্রতিনিধি

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয় দেখা দিয়ে ক্ষতির মুখে চা শিল্প। ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) এর চা বাগানে গত পাঁচ দিনে বিদ্যুৎ সরবরাহ চরমে পৌঁছেছে। সময় মতো প্রক্রিয়াজকরণের অভাবে এনটিসি’র পাঁচটি চা বাগানের উত্তোলিত প্রায় দেড় কোটি টাকা মূল্যের কাঁচা চা পাতা বিনষ্ট হয়েছে। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে চা শিল্প। কর্তৃপক্ষের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার এনটিসি’র পাত্রখোলা, মাধবপুর, কুরমা, চাম্পারায় ও মদনমোহনপুর চা বাগানে সম্প্রতি উত্তোলিত আড়াইলাখ কেজি কাঁচা চা পাতা ইতিমধ্যে বিনষ্ট হয়েছে। বিদ্যুৎ সুবিধা পাওয়া গেলে এগুলো প্রক্রিয়াজাত করণের মাধ্যমে ৬০ হাজার কেজি তৈরি চা হতো। যার বাজার মূল্য দেড় কোটি টাকা হবে। তীব্র বিদ্যুৎ বিভ্রাটের কারনে চাবাগান সমুহে একদিকে কাঁচা পাতা বিনষ্ট হয়ে লোকসান গুণতে হচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচ বাড়ছে।
এনটিসি, ডানকান ব্রাদার্স, চা বোর্ড, দেউন্দি টি কোম্পানিসহ ব্যক্তি মালিকানাধীন ও ফাঁড়ি বাগান মিলিয়ে ২২টি চা বাগান রয়েছে। তবে সম্প্রতি সময়ে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের কারনে চা বাগান সমুহে উৎপাদন ব্যাহত ও ক্ষতির মুখে পড়েছে। চা প্রক্রিয়াজাত করার ধাপগুলোর সময় সংবেদনশীল থাকায় পাতা তোলার পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াজাতকরণ কাজ না হলে চায়ের স্বাভাবিক স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায়। এ কারণেই বিদ্যুৎ বিভ্রাট সরাসরি উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলছে।

এনটিসি’র বিশ্বস্থ সূত্রে জানা যায়, গত ১৩ই এপ্রিল থেকে বিদ্যুৎ সরবরাহ একেবারেই কমে আসে। ২৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত গড়ে সাড়ে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে চা কারখানা সমূহে উৎপাদনে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। চা বাগান গুলোতে প্রচুর পরিমাণে কাঁচা চা পাতা উত্তোলিত হলেও তীব্র লোডশেডিং এর কারনে সময়মতো প্রক্রিয়াজাতকরণ সম্ভব হচ্ছে না। ফলে উত্তোলিত কাঁচা পাতার বৃহৎ অংশ বিনষ্ট হচ্ছে।

এ বছর চা পাতার ফলন ভালো হয়েছে। কিন্তু বিদ্যুৎ ঘাটতির কারণে সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। এই সময়ে দিনের প্রায় ২০ থেকে ২১ ঘন্টা সময় বিদ্যুৎ না থাকায় কারখানার মেশিন বন্ধ ঘুরছে না মেসিনের রোলার বন্ধ রাখতে হচ্ছে। ফলে কাঁচা পাতা সংগ্রহের পর দ্রুত প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না, আর এতে পাতা পচে যাচ্ছে বা বাজারজাত করনের মান হারাচ্ছে।

তাদের মতে, গত ২৭ এপ্রিল অকশনের পূর্বের উৎপাদিত পাঁচ চা বাগানের ৫১ হাজার কেজি চা বিক্রি হয়। যার মূল্য আসে ১ কোটি ৪০ লাখ টাকা। ভালোভাবে বিদ্যুৎ সরবরাহ হলে আরো অধিক চা বিক্রি করা যেতো।

ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে বিদ্যুৎ বিপর্যয় এমনহারে দাঁড়িয়েছে যে গত ২৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র সাড়ে চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ হয়েছে। ফলে চা কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। উত্তোলিত পাতা প্রক্রিয়াজাতকরনের অভাবে বিনষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতি আরও বাড়বে। তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার ঘোষ এর মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাসের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০