
চাকরিতে বয়সসীমা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোঃ এম. আলম মুরাদের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে বয়সসীমা সংস্কার আন্দোলন কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে আন্দোলনকারীরা মোঃ এম. আলম মুরাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বয়সসীমা সংস্কার আন্দোলন কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক ও মুখপাত্র রাসেল আল মামুন, সমন্বয়ক মো. জনি রহমান এবং সমন্বয়ক আসিম সরকারসহ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজু ভাস্কর্য এলাকায় আন্দোলনকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন