সাকিব মাহমুদ, ইবি সংবাদদাতা
১৩ মে ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইবির নাট্য সংগঠন থিয়েটারের নেতৃত্বে প্রণয় ও যুক্তা জ্যোতি

Share this news with

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাট্য সংগঠন থিয়েটার-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৩ মে) সংগঠনটির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুজ জামান, সংগঠনির সাবেক সভাপতি সাইফুন্নাহার লাকী ও সম্পাদক নাইমুল ফারাবি ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়।

কমিটিতে চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কর্মকারকে সভাপতি এবং একই বিভাগের একই বর্ষের যুক্তা জ্যোতি গোলদারকে  সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

২০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আর্য পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মান্নান আশেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা, সাংগঠনিক সম্পাদক সংগীত কুমার, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতানা আক্তার মিম, অর্থ সম্পাদক তানমিন জাহান, সহ-অর্থ সম্পাদক শিহাব আলী, দপ্তর সম্পাদক মাহমুদ হাসিব, উপ-দপ্তর সম্পাদক সুরাইয়া শেখ মিম, প্রচার সম্পাদক মুহিবুল্লাহ নোমান, উপ-প্রচার সম্পাদক তরুণ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিক ইমরোজ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন ইসলাম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য রয়েছেন শাহেদ বিশ্বাস, তমাল বিশ্বাস, খাইরুল ইসলাম প্রান্ত, অন্তর ঘোষ এবং মাকতাব হাসান সিয়াম।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক যুক্তা জ্যোতি বলেন,  সম্মিলিত সৃজনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে আমরা একটি মানবিক ও প্রগতিশীল থিয়েটার আন্দোলন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।

সভাপতি প্রণয় কর্মকার বলেন,  এই সংগঠন শুধু শিল্পচর্চার ক্ষেত্র নয়, বরং মানবিকতা, প্রতিবাদ ও সৃজনশীল চেতনার একটি প্রাণময় মঞ্চ। সকল সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও দায়বদ্ধতার মধ্য দিয়ে থিয়েটারের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে আমরা কাজ করে যাব।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

১

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

২

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৩

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

৪

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৫

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৬

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৭

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৮

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৯

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১০

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১১

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৩

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১৪

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৫

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৬

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৮

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৯

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২০