রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইজিবাইক ও ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্তের দাবিতে সচিবালয়ে প্রতিনিধিদল

Share this news with

রিকশা, ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবিতে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে তারা সচিবালয়ে যান।

জানা যায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে নীতিমালা চূড়ান্ত ও আধুনিকায়ন করে ঢাকা সহ সারা দেশে ইজিবাইক, রিকশা এবং অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, প্রশিক্ষণ ও রুট পারমিট প্রদানের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এসব বিষয়কে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আহ্বানও জানানো হয়।

এছাড়া ব্যাটারিচালিত যানবাহন খাতে বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী ও ব্যবসায়িক সিন্ডিকেটের প্রভাব কমানোর দাবিও তাদের ৯ দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন রুকসানা আফরোজ আশা, এস এম কাদির এবং দাউদ আলী মামুন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও চালকদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে তারা স্মারকলিপি প্রদান করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

২

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

৩

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

৪

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

৫

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

৬

বগুড়ায় রেড ক্রিসেন্ট তহবিল আহরণে সক্ষমতার কর্মশালা

৭

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

৮

আবরারের কবর জিয়ারত শেষে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, লাঞ্ছিত ৩ সাংবাদিক

৯

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

১০

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, ঢামেকে চিকিৎসাধীন

১১

পর্যটকদের শহর বান্দরবানে স্থানীয়দের বিনোদনের সংকট

১২

‎খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কয়েক ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি বক্তৃতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৫

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

১৬

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

১৮

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

১৯

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

২০