সর্বশেষ
||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ||নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন||রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু||তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত||চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর||ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক||ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু||শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা||কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১
আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
৯ মে ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ বছরে পদার্পন করলো ইউনিস্যাব রাজশাহী ডিভিশন

Share this news with

যুব নেতৃত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং দক্ষতা উন্নয়নের অঙ্গীকার নিয়ে দ্বাদশ বছরে পদার্পন করেছে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন। প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে গত ৮ মে সংগঠনটির উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৪ সালে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন। গত ১২ বছরে সংগঠনটি তরুণদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। একদিকে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অন্যদিকে তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

বক্তারা আরও বলেন, মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও দক্ষতার সমন্বয়ে সচেতন, দায়িত্বশীল এবং ইতিবাচক যুবসমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন।

সংগঠনটির সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার, ঈদ ফর স্ট্রিট চিলড্রেন, প্রজেক্ট হ্যাপি বার্থডে, ড্রিম অরেঞ্জ এবং উইক ফর হিউম্যানিটি। এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় নিয়মিত আয়োজন করা হয় ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট, ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট, আরইউ ট্যালেন্ট হান্ট, নেক্সট লিপ এবং ইউনিস্যাব এক্সিলিরেটের মতো বিভিন্ন আয়োজন।

বক্তারা উল্লেখ করেন, ১২ বছরের এই পথচলায় সংগঠনটির সঙ্গে যুক্ত অসংখ্য তরুণ বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন।

অনুষ্ঠানে বর্তমান কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক অ্যালামনাই সদস্যরাও। এসময় অ্যালামনাই সদস্য মো. শহিদুল ইসলাম ও দিব্যেন্দু বিশ্বাস তাদের অভিজ্ঞতা, স্মৃতি এবং সংগঠনের সঙ্গে দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নেতৃত্ব, মানবিকতা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১০

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১১

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

‎নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার ও উদ্ধার ৪ তরুণী

১৩

বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত

১৪

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

১৫

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

১৬

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

১৭

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী

১৮

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?

১৯

নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

২০