মোঃ শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে গ্রাম আদালত সমন্বয় সভা অনুষ্ঠিত

Share this news with

কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হোসেনপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক কাজী নাহিদ ইভা। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সভা পরিচালনা করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা  বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও কম খরচে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। তিনি গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন এবং জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ইউনিয়ন পরিষদ পর্যায়ে বিচারিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, প্রতারণা, ঝগড়া-বিবাদ, ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও নারীর শালীনতাহানিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়।

সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও ৬টি ইউনিয়নের  হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশ নেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১০

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১১

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১২

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৩

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৪

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৫

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৬

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৭

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১৮

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৯

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

২০