সর্বশেষ
||‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা||দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার||আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ||যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার||মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক||‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য||টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি||বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪||জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান||ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’
আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

Share this news with

‎ঈমান বিধ্বংসী সংগঠন হিসেবে আখ্যায়িত ‘হেযবুত তওহীদ’কে সরকারিভাবে নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ ইসলামী মহাসমাবেশ। শনিবার (১ আগস্ট) নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে এবং জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎দুই অধিবেশনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার আমির মাওলানা নিজাম উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিন।

‎প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দাবি করেন, ‘হেযবুত তওহীদ’ সেবামূলক কার্যক্রমের আড়ালে মুসলমানদের বিভ্রান্ত করছে এবং দেশের ধর্মীয় সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি সংগঠনটিকে সরকারিভাবে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

‎সমাবেশে আরও বক্তব্য দেন জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, খতমে নবুওত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, জামেয়া ওবায়দিয়া নানুপুরের মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (শায়খে চরমোনাই), মুফতি মোস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আজিজুল্লাহ নওয়াব, মাওলানা সিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং নোয়াখালী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি প্রমুখ।

‎সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— ‘হেযবুত তওহীদ’কে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা, সংগঠনটির প্রকাশিত বই-পুস্তক, ‘দেশের পত্র’ ও ‘দৈনিক বজ্রশক্তি’ প্রকাশনা এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট বন্ধ করা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন স্থানে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনা করা।

‎এছাড়া ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান এবং আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে সেমিনার, মাহফিল ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

‎সবশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহাসমাবেশের সমাপ্তি ঘটে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য

টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান

ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’

১০

প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেফতার ৩

১১

পল্লবীর সেকশন-১১ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

১২

মিরপুরে ইনসাফের জজবার উদ্যোগে শেখ হাসিনার প্রতীকী ‘ফাঁসির মঞ্চ’ প্রদর্শনী

১৩

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সেমিনার, ৬ দফা দাবি উত্থাপন

১৪

‎নোয়াখালীতে ১৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

১৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৬

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

১৭

ডিবি পরিচয়ে মতিঝিল থেকে অপহরণ, পুলিশ ভ্যানে নিয়ে ৫৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

১৮

বগালেক ভিউ পয়েন্টে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু, মরদেহ উদ্ধার

১৯

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন শেষে সেমিনার অনুষ্ঠিত

২০