সর্বশেষ
||বেআইনি আটক বন্ধ সহ র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি||হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র শবে কদর আজ, ইসলামে এর ফজিলত ও করণীয়||মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী||ধুনটে আপত্তিকর অবস্থায় পরকিয়া প্রেমিক আটক : প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর||মাথায় আঘাতের চিহ্নসহ জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার||মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দূতাবাসের||এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে||ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় : এমপি হাসনাত আবদুল্লাহ||দেবিদ্বারে শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক||দৌলতপুরে কৃষকের তামাকের ঘরে আগুন, ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা
ডেস্ক রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র শবে কদর আজ, ইসলামে এর ফজিলত ও করণীয়

—ফাইল ছবি।

আজ ১৬ মার্চ, সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। আজ দিবাগত রাত পবিত্র “লাইলাতুল কদর বা শবে কদর” হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। তবে ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতেই পবিত্র শবে কদর হতে পারে।

আজ সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে মহিমান্বিত এই রজনীর আনুষ্ঠানিকতা। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশে এই পবিত্র রাতটি পালন করবেন।

কদর শব্দের গভীরে যে মহিমা:
কদর শব্দের অর্থ মর্যাদা, পরিমাপ, সিদ্ধান্ত, তাকদির অর্থাৎ এ রাত শুধু মর্যাদাপূর্ণ নয়; এটি নির্ধারণের রাতও। এ রাতে লিখিত হয় আগামী বছরের তাকদির, রিজিক, জীবন, মৃত্যু, সুখ ও দুঃখ। এ রাতে সবকিছুর সিদ্ধান্ত আল্লাহর হুকুমে ফেরেশতাদের হাতে ন্যস্ত হয়। এই এক রাতেই জীবনের নতুন ভাগ্যলিপি রচিত হয়।

হাজার মাসের চেয়েও উত্তম এ রাত:
পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।

হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস— একটি পূর্ণ মানবজীবনের সমান সময়। অর্থাৎ যে ব্যক্তি এই এক রাত ইবাদতে কাটালো, সে যেন একটি পূর্ণ জীবন ইবাদতে কাটানোর সওয়াব অর্জন করলো। এখানেই শবে কদরের অবাক বিস্ময়— আল্লাহ সময়কে সংকুচিত করে দিয়েছেন, যাতে অল্প সময়েই বান্দা অগণিত নেকি অর্জন করতে পারে।

পবিত্র কোরআনুল কারীমে শবে কদর বিষয়ে আল্লাহ বলেন, শপথ কিতাবের আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। (সুরা দোখান, ২-৪)

হাদিসেও এই বরকতময় ভাগ্য রজনীর বহু ফজিলত বর্ণনা করা হয়েছে। আনাস বিন মালেক রা. সূত্রে বর্ণিত, রাসূল সা. বলেন, তোমাদের রোজার মাস দেওয়া হয়েছে। এই মাসে এমন এক সৌভাগ্যের রজনী রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাতেরে কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত। (ইবনে মাজাহ ১৬৪৪)

শবেকদরের রাত নির্ধারণে বিভিন্ন মতামত পাওয়া যায়। এ ছাড়া সাহাবি উবাই ইবনে কাব ও হজরত মুয়াবিয়া (রা.) সহ আরও অন্যান্য সাহাবা ২৭ রোজার রজনীকে শবেকদর বলে মত দিয়েছেন।

শায়খুল হাদিস যাকারিয়া রহ. বলেন, এই রাতে পৃথিবীর সব বস্তু প্রভুর কুদরতি পায়ে সিজদাহ করে, বৃক্ষরাজি ও প্রাণিকুল আল্লাহর তাসবিহ পড়ে। ভাগ্য রজনীর আংশিক নয় পুরো বরকত যেন আল্লাহ আমাদের দান করেন।

শবে কদরে আমাদের করণীয়:
ক. কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা, নফল নামাজ আদায় করা। কোরআন তিলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা ইত্যাদি।

খ. লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত। এ রাতের শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া। এ রাতে মহানবী (সা.) ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন যে, তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো। হাদিস শরিফে আছে, হযরত আয়েশা (রা.) মহানবীকে (সা.) কে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ! যদি আমি বুঝতে পারি শবেকদর কোনো রাত, তাহলে ওই রাতে আমি কী বলব? আল্লাহর কাছে কী চাইব? প্রিয় নবী (সা.) বললেন তুমি বলবে, হে আল্লাহ আপনি বড়ই ক্ষমাশীল। ক্ষমা করতে আপনি ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আরবি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নাকা, আফুউন তুহিব্বুল আফওয়া, ফাওফু আন্নি (ইবনে মাজাহ)।

গ. এ রাতের আরেকটি আমলে ফুকাহায়ে কেরামগণ বলেছেন, এ রাতে ইবাদাতের পূর্বে যদি কেউ গোসল করে নিতে পারে তার সেটাই উত্তম। উক্ত আমলগুলো শুধু ২৭ রমজান নয় বরং রমজানের শেষ দশকের প্রত্যেক বিজোড় রাতে শবেকদর তালাশ করা যেতে পারে। এ জন্য মহানবী সা. রমজানের শেষ দশ দিনে ইতেকাফ করতেন। আল্লাহ তায়ালা রমজানের সকল কল্যাণ আমাদের দান করুন, আমিন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেআইনি আটক বন্ধ সহ র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র শবে কদর আজ, ইসলামে এর ফজিলত ও করণীয়

মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধুনটে আপত্তিকর অবস্থায় পরকিয়া প্রেমিক আটক : প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

মাথায় আঘাতের চিহ্নসহ জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দূতাবাসের

এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে

ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় : এমপি হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বারে শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক

দৌলতপুরে কৃষকের তামাকের ঘরে আগুন, ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

১০

ভারতে আটক ৭ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত

১১

অনলাইন শুভেচ্ছা, অফলাইন দূরত্ব : ডিজিটাল যুগে ঈদের গল্প

১২

নদী ও প্রকৃতি সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

১৩

সাংবাদিকদের সন্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল

১৪

মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৫

‘অজানা গন্তব্যে ক্ষেপনাস্ত্র’ ছুঁড়েছে উ. কোরিয়া, দাবি দ. কোরিয়ার

১৬

ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

ইরানের সর্বোচ্চ নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

১৮

এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে

১৯

খাবারে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহার, মোবাইল কোর্টে প্রতিষ্ঠান সিলগালা

২০