ডেস্ক রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)–এর শাহাদত দিবস আজ

হযরত আলী (রা) -এর মাজার শরিফ। ছবি: সংগৃহীত

Share this news with

আজ ২১ রমজান, ইসলামের চতুর্থ খলিফা, নবী মুহাম্মাদ (সা.)-এর চাচাতো ভাই ও জামাতা হযরত আলী (রা.)–এর শাহাদত দিবস। এ উপলক্ষে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা গভীর শ্রদ্ধাভরে তার জীবন, ত্যাগ ও ন্যায়বিচারের আদর্শকে স্মরণ করছেন।

তিনি ছিলেন প্রথম পুরুষ মুসলমান, সাহসী যোদ্ধা এবং প্রজ্ঞাবান শাসক। তিনি ৬৫৬ থেকে ৬৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত খিলাফত পরিচালনা করেন এবং ৪০ হিজরি (৬৬১ খ্রি.) রমজান মাসে কুফার মসজিদে ইবাদতরত অবস্থায় ইবনে মুলজিম নামক এক খারেজীর তরবারির আঘাতে শাহাদাত বরণ করেন। নাজাফ (ইরাক) নামক স্থানে তাঁকে সমাহিত করা হয়।

এই সপ্তাহে ইরাকের নাজাফ শহরে অবস্থিত হযরত আলী (আ.)–এর মাজারে লাখো ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। বিশেষ করে রমজানের ২১ তারিখ ঘিরে এই শহরে মুসল্লিদের উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে যায়।

ইতিহাস অনুযায়ী, কুফা মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় বিষমাখা তরবারি দিয়ে হযরত আলী (রা.)–এর ওপর হামলা চালায় ঘাতক আবদুর রহমান ইবনে মুলজিম। ১৯ রমজানের সেই হামলায় তিনি গুরুতর আহত হন এবং দুই দিন পর ২১ রমজানে শাহাদত বরণ করেন।

হযরত আলী (রা.)–এর শাহাদত দিবস উপলক্ষে ইরান, ইরাক, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে শোকসভা, মজলিস ও শোক মিছিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৯ রমজান) থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক মুসলমান অংশ নিচ্ছেন।

মুসলিমদের বিশ্বাস অনুযায়ী, হযরত আলী (রা.)–এর জন্মও ছিল এক অলৌকিক ঘটনা। তার জন্ম হয়েছিল ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফের ভেতরে। ফলে তার জন্মস্থান ও শাহাদতস্থল—দুই স্থানই আজ মুসলমানদের কাছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে আছে।

ইতিহাসে হযরত আলী (রা.) পাঁচ বছর খিলাফতের দায়িত্ব পালন করেন, যা ৬৬১ খ্রিস্টাব্দে তার শাহাদাতের মাধ্যমে শেষ হয়। এই সময় তিনি ন্যায়বিচার, সুশাসন এবং মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন। একজন যোদ্ধা, প্রশাসক, বিচারক ও জ্ঞানী আলেম হিসেবে তার বহুমাত্রিক ব্যক্তিত্ব ইসলামী ইতিহাসে বিশেষ মর্যাদা পেয়েছে।

ইসলামী ইতিহাসে হযরত আলী (রা.) বিভিন্ন সম্মানসূচক উপাধিতে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ‘আসাদুল্লাহ’ (আল্লাহর সিংহ), ‘হায়দার’, ‘বাবুল মদিনাতুল ইলম’ (জ্ঞাননগরীর দরজা) এবং ‘ফাতেহে খায়বার’।

ইসলামের ইতিহাসে হযরত আলী (রা.)–এর জীবন ও আদর্শ আজও নেতৃত্ব, ন্যায়বিচার ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। তার শাহাদত দিবস মুসলিম বিশ্বকে সেই আদর্শের কথাই আবারও স্মরণ করিয়ে দেয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০