Press Desk BD
৪ মার্চ ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক লাগানো অভিনন্দন বিলবোর্ড খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক লাগানো অভিনন্দন বিলবোর্ড খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়ক লাগানো অভিনন্দন বিলবোর্ড খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

Share this news with

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজধানীর ঢাকার সড়কগুলোতে লাগানো বিভিন্ন ব্যানার, বিলবোর্ড ও বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ মঙ্গলবার (৩ মার্চ) এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি বলেন, “আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান এলাকা থেকে বের হওয়ার সময় হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে তাঁর ছবিসংবলিত ব্যানার দেখতে পান। তখনই তা সরিয়ে ফেলতে নির্দেশ দেন এবং দ্রুত সেটি অপসারণ করা হয়।”

এ ছাড়া, রাজধানীর বিভিন্ন বিলবোর্ড ও এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপনও দ্রুত সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী রাজধানীর বিজয় সরণি দিয়ে যাওয়ার সময়ে একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন জানিয়ে তাঁর ছবি প্রদর্শিত হতে দেখেছিলেন। এটি দেখে তিনি তখনই তা অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

২

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

৩

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৪

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৫

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

৬

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

৭

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

৮

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৯

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১০

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

১১

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১২

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

১৩

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

১৪

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

১৫

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৮

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

১৯

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

২০