সর্বশেষ
||সিলেটে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী||হাওর অঞ্চলের সমস্যা সমাধানের দাবিতে রাজধানীতে মানববন্ধন||রাজবাড়ীতে ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার||রাইতের মেঘে কৃষকের স্বপ্ন পানিতে তলিয়ে গেছে||বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ||প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করবে ভারত, তালিকায় নেই বাংলাদেশ||যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান ‘মে দিবস’ পালিত||নিয়ন্ত্রনহীন মালবোঝাই ট্রা‌কের নী‌চে চাপা প‌ড়ে কৃষকের মৃত্যু||এসপিকে ঘুষ দিতে গিয়ে নারী-যুবক আটক||দৌলতপুরের আলোচিত শামিম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রি গ্রেপ্তার

নদী ও প্রকৃতি সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

ছবি—ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’।

“নদী বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান”-এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (১৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’। জেলা শহরের পৌর এলাকার তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় বন্যপাখি অবমুক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী এই নদী সমাবেশের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা নদীরক্ষা কমিটির আহবায়ক শারমিন আক্তার জাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নদী ও প্রকৃতি রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা অনুযায়ী নদী সুরক্ষায় কোনো প্রকার বাধা বরদাশত করা হবে না। নদী দখল ও দূষণমুক্ত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই অভিযানে কোনো আপস করা হচ্ছে না। তিনি দল-মত নির্বিশেষে সকলকে নদী রক্ষায় প্রশাসনের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।

তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে এবং মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি এবিএম মমিনুল হক।

বক্তারা তাদের বক্তব্যে নদী সুরক্ষায় দখল ও দূষণ রোধে প্রশাসনের নিয়মিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন যে, নদী বাঁচলে দেশ বাঁচবে, আর নদী রক্ষায় কেবল প্রশাসন নয়, সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তরী বাংলাদেশের আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন সোহেল রানা ভূইয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নদী সুরক্ষা বিষয়ক আলোচনায় আরও অংশ নেন তরী বাংলাদেশ সরাইল শাখার আহবায়ক জনাব মো. মাহবুব খাঁন, জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির সভাপতি হাজী আবুল কালাম, ভাদুঘর বাজার কমিটির সেক্রেটারি জনাব সফিকুল ইসলাম শহীদ, কমরেড নজরুল ইসলাম এবং জনাব জামিনুর রহমান।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আরিফ বিল্লাহ আজিজি, সিএসডব্লিউ-এর তাসিন আরাফাত তন্ময়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ। এছাড়াও তরী বাংলাদেশের আহবায়ক কমিটির সদস্য খাইরুজ্জামান ইমরান, হৃদয় কামাল, সুশান্ত পাল, মোস্তফা দেলোয়ার, আব্দুল হেকিম, শফিউল ইসলাম সুমন, মনির হোসেন ও মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাওর অঞ্চলের সমস্যা সমাধানের দাবিতে রাজধানীতে মানববন্ধন

রাজবাড়ীতে ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাইতের মেঘে কৃষকের স্বপ্ন পানিতে তলিয়ে গেছে

বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করবে ভারত, তালিকায় নেই বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান ‘মে দিবস’ পালিত

নিয়ন্ত্রনহীন মালবোঝাই ট্রা‌কের নী‌চে চাপা প‌ড়ে কৃষকের মৃত্যু

এসপিকে ঘুষ দিতে গিয়ে নারী-যুবক আটক

দৌলতপুরের আলোচিত শামিম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রি গ্রেপ্তার

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলেন যে ৪৯ প্রার্থী

১১

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা

১৩

ফেনীতে গানের তালে তালে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে নাচালো স্থানীয়রা!

১৪

মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ঘোষণা

১৫

ঢাবিতে ভিসির সঙ্গে সাক্ষাৎ, পরে শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং

১৬

ঢাবি রেজিস্ট্রার অফিস ঘেরাও কর্মসূচি

১৭

মৌলভীবাজার ডুবছে কৃষকের স্বপ্ন

১৮

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

১৯

রামপুরা হত্যা মামলায় শুনানি শেষে ২ বিজিবি কর্মকর্তার প্রস্থান

২০