রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
১৩ অগাস্ট ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

Share this news with

ঠাকুরগাঁওয়ে একটি সার্ভিসিং সেন্টার থেকে আব্দুর রহমান (৫৬) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের কাছে হত্যার কথা স্বীকার করার পর জুয়েলকে নিজ হাতে পুলিশের কাছে তুলে দিয়েছেন তার বাবা আব্দুল খালেক।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় একটি সার্ভিসিং সেন্টারের ভেতর থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি ওই সার্ভিসিং সেন্টারে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আরেক নিরাপত্তাকর্মী তওয়াবুর রহমান। তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর জুয়েল পরিবারের সদস্যদের কাছে আব্দুর রহমানকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে জুয়েলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “জুয়েল তার পরিবারের কাছে নিজেই হত্যার কথা স্বীকার করেছে। আমরাও চাই, তার উপযুক্ত শাস্তি হোক।”

জুয়েলের বাবা আব্দুল খালেক বলেন, “আমার ছেলে যেহেতু হত্যা করেছে এবং আমাদের কাছেও তা স্বীকার করেছে, তাই আমি নিজ হাতে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আইন তাকে যে সাজা দেবে, আমরা তা মেনে নেব।”

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, “জুয়েল নিজেই হত্যার কথা স্বীকার করেছে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।”

 

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০