সর্বশেষ
||কানাডার রাজনীতিতে বাংলাদেশী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি||সীমান্তে বিজিবির সফল অভিযান, মাদকসহ যুবক আটক||মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও||শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার||বর্ষবরণে ভিন্ন আয়োজনঃ বিসিএসিপি-আইসিএবি কাপ টি-১০ ফাইনালে জমজমাট ক্রিকেট উৎসব||চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ: ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে জনসাধারণ||গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত||বৈশাখের রঙে রাঙা শহীদ মিনার: ঢাবিতে শুরু হলো উৎসব ও বৃক্ষমেলা ১৪৩৩||নববর্ষ ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, রমনা বটমূলে র‍্যাব মহাপরিচালকের পরিদর্শন||কর্মক্ষেত্রে “অভিজ্ঞতা আর নতুন ভাবনা”—দুটোই দরকার!
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৩:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবির সফল অভিযান, মাদকসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ মো. শুকুর আলী (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে মহিষকুন্ডি বিওপির একটি নিয়মিত টহল দল তাকে আটক করে। আটককৃত শুকুর আলী উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তের মেইন পিলার ১৫৩/৬ থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে ডাংমড়কা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় শুকুর আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা। অভিযানে অংশ নেন ল্যান্স নায়েক মো. আরিফ, সিপাহী অনিমেষ এবং সিপাহী মো. মাসুদ কিবরিয়াসহ বিজিবির অন্যান্য সদস্যরা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার রাজনীতিতে বাংলাদেশী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি

সীমান্তে বিজিবির সফল অভিযান, মাদকসহ যুবক আটক

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও

শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

বর্ষবরণে ভিন্ন আয়োজনঃ বিসিএসিপি-আইসিএবি কাপ টি-১০ ফাইনালে জমজমাট ক্রিকেট উৎসব

চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ: ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে জনসাধারণ

গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত

বৈশাখের রঙে রাঙা শহীদ মিনার: ঢাবিতে শুরু হলো উৎসব ও বৃক্ষমেলা ১৪৩৩

নববর্ষ ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, রমনা বটমূলে র‍্যাব মহাপরিচালকের পরিদর্শন

কর্মক্ষেত্রে “অভিজ্ঞতা আর নতুন ভাবনা”—দুটোই দরকার!

১০

তৈরি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহবান

১১

কুমিল্লা সিটিতে আনুষ্ঠানিকভাবে মাঠে নামলেন এনসিপির মেয়র প্রার্থী- অ্যাড. তরিকুল ইসলাম

১২

ফিলিপনগরে সহিংসতার রেশ: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

১৩

হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

১৪

ধুনটে গরু ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাই; গ্রেপ্তার ১

১৫

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: র‍্যাবের সাঁড়াশি অভিযানে মূলহোতা মঈনসহ গ্রেপ্তার ৭

১৬

“পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪৩৩” —রাজধানীতে বর্ষবরণ আয়োজনের কোথায় কি হবে দেখে নিন

১৭

মাদক সন্ত্রাসীদের হামলার শিকার শ্রমিক ইউনিয়নের নেতা

১৮

মোবাইল কেনা নিয়ে দ্বন্দ্ব: ভাষানটেকে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

১৯

বুড়িচংয়ে দুই সন্তান রেখে স্বর্ণালংকার নিয়ে পালালো প্রবাসীর স্ত্রী

২০