
সিফাতের মুক্তি, তার গ্রেফতারের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রাজধানীর ইসিবি চত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ইনসাফের জজবা’।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত ইসিবি চত্বর এলাকায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সিফাতের মুক্তি, তার গ্রেফতারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলের যৌক্তিক ব্যাখ্যা ও স্বচ্ছতা নিশ্চিত করা, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও জনজীবনে বিদ্যুৎজনিত ভোগান্তির স্থায়ী সমাধানের দাবি তুলে ধরা হয়।
আয়োজকরা এসব বিষয়ে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন