সর্বশেষ
||জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা||ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ||সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, দরপত্র ছাড়াই নির্মাণ করবে চিটাগাং ড্রাই ডক||উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস: নিহত বেড়ে ৮, সবাই কন্যাশিশু||নওগাঁর পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক||রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন||সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের||সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ||ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’||বঙ্গোপসাগরে বরগুনার ১৮ জেলেসহ ট্রলার ডুবি; উদ্ধার ১৬ জন, নিখোঁজ আরও ২
আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যা, পুকুরের নিচে চাপা ছিল মা-ছেলের মরদেহ

Share this news with

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মা ও তার শিশুপুত্রকে হত্যার প্রায় দুই বছর পর পুকুর খুঁড়ে তাদের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুরে ভেকু মেশিন দিয়ে খননকাজ চালিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কঙ্কালগুলো নিহত কমলা বেগম (৩২) ও তার ছেলে মো. নোমানের (৯) বলে নিশ্চিত করেছে সিআইডি।

নিহত কমলা বেগম একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

সিআইডি সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর মরদেহ গোপন করতে অভিযুক্তরা মা-ছেলেকে বিবস্ত্র অবস্থায় বাড়ির পাশের একটি পুকুরে মাটিচাপা দিয়ে রাখে। সে সময় শুকনো মৌসুম থাকায় সহজেই পুকুরের তলদেশে মরদেহ চাপা দেওয়া সম্ভব হয়। এরপর দীর্ঘদিন ধরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে।

ঘটনার তদন্তে নেমে সিআইডি বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে সন্দেহভাজন হিসেবে নিহতের দুই সৎ ছেলে রাজু ও সাগর এবং নাতি টিপুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরে অভিযান চালানো হয়।

রোববার কয়েক ঘণ্টাব্যাপী খননকাজ শেষে পুকুরের নিচ থেকে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নোয়াখালী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও ইনচার্জ মো. রাইছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রথমে এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা রেকর্ড হয়। সেই মামলার তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়। গ্রেপ্তার হওয়া তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। কঙ্কাল উদ্ধারের সময় স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, দরপত্র ছাড়াই নির্মাণ করবে চিটাগাং ড্রাই ডক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস: নিহত বেড়ে ৮, সবাই কন্যাশিশু

নওগাঁর পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন

সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের

সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ

ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’

বঙ্গোপসাগরে বরগুনার ১৮ জেলেসহ ট্রলার ডুবি; উদ্ধার ১৬ জন, নিখোঁজ আরও ২

১০

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, নৌযান না পাঠানোর নির্দেশ কোস্ট গার্ডের

১১

ঋণের চাপ এড়াতে অপহরণের নাটক! রাঙ্গুনিয়া থেকে ‘ভিক্টিম’সহ ৩ জন আটক

১২

টানা বর্ষণে বান্দরবানে ভয়াবহ বন্যা, বিপৎসীমার ওপর সাঙ্গু-মাতামুহুরি; প্রস্তুত আশ্রয়কেন্দ্র

১৩

গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

১৪

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ দুর্বল হচ্ছে, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

১৬

বাথরুমে হত্যা করে বস্তাবন্দী করে রাখা ঘাতক গ্রেপ্তার

১৭

২০২৬-২৭ শিক্ষাবর্ষ: বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে জাবির কার্যক্রম শুরু

১৮

টানা বর্ষণে বান্দরবানে জলাবদ্ধতা, বন্যা ও পাহাড়ধসের শঙ্কা; বন্ধ সব পর্যটনকেন্দ্র

১৯

চট্টগ্রামে ৩৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: জলাবদ্ধতা মোকাবিলায় চসিকের ১০১ সদস্যের ‘র‍্যাপিড রেসপন্স টিম’

২০