সর্বশেষ
||জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা||ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ||সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, দরপত্র ছাড়াই নির্মাণ করবে চিটাগাং ড্রাই ডক||উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালধসে ৮ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, জীবিত উদ্ধার ১৪||নওগাঁর পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক||রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন||সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের||সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ||ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’||বঙ্গোপসাগরে বরগুনার ১৮ জেলেসহ ট্রলার ডুবি; উদ্ধার ১৬ জন, নিখোঁজ আরও ২
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, নৌযান না পাঠানোর নির্দেশ কোস্ট গার্ডের

Share this news with

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ১২ থেকে ১৮ ফুট উচ্চতার ঢেউ এবং ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান সমুদ্রে না পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সারতাজ স্বাক্ষরিত এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বর্তমানে অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত উঠছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে কোনো ট্রলার বা নৌযান সমুদ্রে না পাঠানোর জন্য জেলে, ট্রলার মালিক, ঘাট কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনা করাও অত্যন্ত কঠিন হয়ে পড়বে, যা উদ্ধারকারী সদস্যদের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমান আবহাওয়ায় সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কোস্ট গার্ড ও আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার সমুদ্রে না পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

এদিকে বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বরাবর আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, দরপত্র ছাড়াই নির্মাণ করবে চিটাগাং ড্রাই ডক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালধসে ৮ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, জীবিত উদ্ধার ১৪

নওগাঁর পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন

সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের

সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ

ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’

বঙ্গোপসাগরে বরগুনার ১৮ জেলেসহ ট্রলার ডুবি; উদ্ধার ১৬ জন, নিখোঁজ আরও ২

১০

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, নৌযান না পাঠানোর নির্দেশ কোস্ট গার্ডের

১১

ঋণের চাপ এড়াতে অপহরণের নাটক! রাঙ্গুনিয়া থেকে ‘ভিক্টিম’সহ ৩ জন আটক

১২

টানা বর্ষণে বান্দরবানে ভয়াবহ বন্যা, বিপৎসীমার ওপর সাঙ্গু-মাতামুহুরি; প্রস্তুত আশ্রয়কেন্দ্র

১৩

গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

১৪

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ দুর্বল হচ্ছে, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

১৬

বাথরুমে হত্যা করে বস্তাবন্দী করে রাখা ঘাতক গ্রেপ্তার

১৭

২০২৬-২৭ শিক্ষাবর্ষ: বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে জাবির কার্যক্রম শুরু

১৮

টানা বর্ষণে বান্দরবানে জলাবদ্ধতা, বন্যা ও পাহাড়ধসের শঙ্কা; বন্ধ সব পর্যটনকেন্দ্র

১৯

চট্টগ্রামে ৩৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: জলাবদ্ধতা মোকাবিলায় চসিকের ১০১ সদস্যের ‘র‍্যাপিড রেসপন্স টিম’

২০