ডেস্ক রিপোর্ট
৮ জুলাই ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

Share this news with

সরকার ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন জুবাইদা খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনকালীন তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্ব পালনকালীন আইরিন জুবাইদা খান প্রতিমন্ত্রীর মর্যাদা ও সংশ্লিষ্ট সকল সরকারি সুবিধা ভোগ করবেন।

বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হয়ে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশনের নেতৃত্ব দেবেন।

১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণকারী আইরিন জুবাইদা খান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ও মানবাধিকার কর্মী। তিনি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২০ সালের আগস্টে মতপ্রকাশ ও মতের স্বাধীনতা বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে নিয়োগ পান।

এর আগে ২০১১ সালে তিনি ইতালির রোমভিত্তিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন (IDLO)-এর মহাপরিচালক নির্বাচিত হন। সংস্থাটি আইনের শাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি দৈনিক দ্য ডেইলি স্টার-এর পরামর্শক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পারিবারিকভাবেও আইরিন জুবাইদা খান একটি সুপরিচিত পরিবারের সদস্য। তিনি বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান-এর ভাতিজি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১০

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১১

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১২

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১৩

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১৪

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৫

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৭

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৮

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৯

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

২০