সর্বশেষ
||জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা||ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ||সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, দরপত্র ছাড়াই নির্মাণ করবে চিটাগাং ড্রাই ডক||উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালধসে ৮ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, জীবিত উদ্ধার ১৪||নওগাঁর পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক||রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন||সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের||সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ||ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’||বঙ্গোপসাগরে বরগুনার ১৮ জেলেসহ ট্রলার ডুবি; উদ্ধার ১৬ জন, নিখোঁজ আরও ২
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঋণের চাপ এড়াতে অপহরণের নাটক! রাঙ্গুনিয়া থেকে ‘ভিক্টিম’সহ ৩ জন আটক

Share this news with

বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধের চাপ এড়াতে নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন এক ব্যক্তি। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন তিনি। তবে হাটহাজারী থানা পুলিশের তদন্তে বেরিয়ে আসে ঘটনার প্রকৃত রহস্য। পরে রাঙ্গুনিয়া থেকে কথিত ভিক্টিমসহ তিনজনকে আটক করা হয়।

বুধবার (৮ জুলাই) হাটহাজারী থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মূল পরিকল্পনাকারী মো. রাশেদুল আলম (৩৮) এবং তার দুই সহযোগী মো. ইমরান হোসেন (৩৫) ও মো. ইব্রাহিম ওরফে বাপ্পি (৩২)।

নিখোঁজের জিডি, পরে মুক্তিপণের ভিডিও

পুলিশ জানায়, গত ১ জুলাই বিকেলে রাশেদুল আলমের স্ত্রী রীনা আক্তার হাটহাজারী মডেল থানায় স্বামী নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর তিনি থানায় এসে একটি ভিডিও দেখান।

ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি রামদা গলায় ধরে রাশেদুলকে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উত্তেজনা সৃষ্টি, পুলিশের তদন্ত অব্যাহত

ভিক্টিমকে দ্রুত উদ্ধার করা সম্ভব না হওয়ায় স্থানীয়দের একাংশ পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হাটহাজারী থানা পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে যায়।

রাঙ্গুনিয়ায় অভিযান, বেরিয়ে আসে আসল রহস্য

ধারাবাহিক অভিযানের একপর্যায়ে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর বাখরুঘাটা এলাকায় রাশেদুলের অবস্থান শনাক্ত করা হয়। গত ৭ জুলাই ভোরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ভিডিওতে অংশ নেওয়া তার দুই সহযোগী ইমরান ও বাপ্পিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে অপহরণের নাটকের স্বীকারোক্তি

পুলিশি জিজ্ঞাসাবাদে রাশেদুল আলম স্বীকার করেন, তিনি প্রকৃতপক্ষে অপহরণের শিকার হননি। বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত হওয়ায় পাওনাদারদের চাপ থেকে বাঁচতেই আত্মগোপনে যান। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের নিয়ে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবির ভিডিও ধারণ ও প্রচার করেন, যাতে সবাই মনে করে তিনি সত্যিই অপহৃত হয়েছেন।

পুলিশের সতর্কবার্তা

ঘটনার রহস্য উদ্ঘাটনের পর চট্টগ্রাম জেলা পুলিশ সাধারণ মানুষকে গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা কিংবা পুলিশকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সাজানো ঘটনা বা মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে জানা গেছে, আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, দরপত্র ছাড়াই নির্মাণ করবে চিটাগাং ড্রাই ডক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালধসে ৮ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, জীবিত উদ্ধার ১৪

নওগাঁর পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন

সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের

সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ

ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’

বঙ্গোপসাগরে বরগুনার ১৮ জেলেসহ ট্রলার ডুবি; উদ্ধার ১৬ জন, নিখোঁজ আরও ২

১০

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, নৌযান না পাঠানোর নির্দেশ কোস্ট গার্ডের

১১

ঋণের চাপ এড়াতে অপহরণের নাটক! রাঙ্গুনিয়া থেকে ‘ভিক্টিম’সহ ৩ জন আটক

১২

টানা বর্ষণে বান্দরবানে ভয়াবহ বন্যা, বিপৎসীমার ওপর সাঙ্গু-মাতামুহুরি; প্রস্তুত আশ্রয়কেন্দ্র

১৩

গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

১৪

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ দুর্বল হচ্ছে, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

১৬

বাথরুমে হত্যা করে বস্তাবন্দী করে রাখা ঘাতক গ্রেপ্তার

১৭

২০২৬-২৭ শিক্ষাবর্ষ: বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে জাবির কার্যক্রম শুরু

১৮

টানা বর্ষণে বান্দরবানে জলাবদ্ধতা, বন্যা ও পাহাড়ধসের শঙ্কা; বন্ধ সব পর্যটনকেন্দ্র

১৯

চট্টগ্রামে ৩৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: জলাবদ্ধতা মোকাবিলায় চসিকের ১০১ সদস্যের ‘র‍্যাপিড রেসপন্স টিম’

২০