তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিরল ও প্রাণঘাতী কোবরা সাপ উদ্ধার

Share this news with

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বসতঘরের রান্নাঘর থেকে বিরল ও প্রাণঘাতী বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১২ই মে) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে রান্নাঘর পরিষ্কার করার সময় বাড়ির নারীরা হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা একটি সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে বাড়ির মালিক তারেক আহমেদ ঘটনাস্থলে এসে লাঠি দিয়ে সাপটিকে মারার চেষ্টা করেন। তবে সাপটির হিংস্র আচরণ দেখে তিনি আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখতে পান, সাপটি গর্তের ভেতরে অবস্থান করছে। এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কোবরা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলায় সাপটি গোখরা বা কোবরা নামে পরিচিত। এর ইংরেজি নাম Monocled Cobra, বৈজ্ঞানিক নাম Naja kaouthia, এবং এটি Elapidae পরিবারের অন্তর্ভুক্ত।

জানা যায়, বাংলাদেশের প্রায় সব জেলাতেই এ সাপের উপস্থিতি রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল, ঝোপঝাড়, ধানক্ষেত, ইঁদুরের গর্ত, রান্নাঘর কিংবা পুরোনো ঘরে ইঁদুরের উপদ্রব বেশি থাকলে এসব স্থানে গোখরা সাপের দেখা মেলে। খাদ্যের সন্ধানে অনেক সময় এ ধরনের সাপ বাড়ির আশপাশেও চলে আসে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৪

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৫

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৬

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৭

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৮

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৯

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১০

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১১

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১২

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৩

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৫

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৭

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৮

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৯

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

২০