মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে জমি বিরোধের জেরে যুবককে হত্যা,নারীসহ ৩ আসামি গ্রেপ্তার

Share this news with

লালমনিরহাটের আদিতমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যুবক উজ্জল মিয়া (২৬) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

শুক্রবার(১৩ জুন) দুপুরে রংপুর মহানগরীর তাজহাট থানার মডার্ন মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা সৈয়দপুর থেকে ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ বাসে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি এলাকার ফজলুল হক (৪২), ছকিনা বেগম (৩৮) ও লাইলী বেগম (৫০), তারা এই হত্যা মামলার যথাক্রমে ৫, ৬ ও ৮ নম্বর এজাহারভুক্ত আসামি।

​র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ জুন সকালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উজ্জল মিয়ার ওপর বর্বরোচিত হামলা চালায়।

​গুরুতর আহত অবস্থায় উজ্জলকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুন রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা রহিমা বেওয়া বাদী হয়ে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে বাস থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের কণ্ঠ থেকে জলবায়ু নীতি: বাংলাদেশ কি শুনবে তরুণ জলবায়ু নেতাদের?

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

১০

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১১

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১২

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১৩

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৪

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৫

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৬

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৭

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৮

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৯

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

২০